KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad (peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
রাদিয়াল্লাহু আনহু ও রাহমাতুল্লাহি আলাইহি এর সঠিক ব্যবহার
☀️ রাদিয়াল্লাহু আনহু এবং রাহমাতুল্লাহি আলাইহি এর সঠিক ব্যবহার ☀️ সমাধান:- পবিত্র কুরআনের অনেক জায়গায় "রাদিয়াল্লাহু আনহু" শব্দটি মুমিন ও ধার্মিকদের জন্য ব্যবহৃত হয়েছে: 1. যারা প্রকৃত বান্দা رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ "আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট।" (সূরা মায়িদা: ১১৯) 2. رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُولَئِكَ حِزْبُ اللَّهِ "আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরা আল্লাহর দল।" (সূরা মুজাদালা: ২২) 3. رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ "আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তিনি তাদের প্রতি সন্তুষ্ট। এটি (সুসংবাদ) তার জন্য যে তার পালনকর্তাকে ভয় করে।" (সূরা আল-বাইয়্যিনাহ: ৮) ☀️ তরাহহুম (রাহমাতুল্লাহি আলাইহি বলা) ☀️ একইভাবে, ধার্মিক মুমিনদের জন্য কুরআনে "আল্লাহ তাঁর প্রতি রহম করুন" শব্দগুলি উল্লেখ করা হয়েছে: 1. رَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُهُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ "আল্লাহর রহমত ও আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হোক, হে পরিবার!" (সূরা হুদ: ৭৩) 2. أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ "এরাই তারা যাদের প্রতি তাদের পালনকর্তার পক্ষ থেকে অনুগ্রহ ও রহমত রয়েছে এবং তারাই সঠিক পথে রয়েছে।" (সূরা আল-বাকারা: ১৫৭) উপরোক্ত আয়াত ও হাদিসগুলি একটি সংক্ষিপ্ত নির্বাচন, অন্যথায় এ বিষয়ে আরও অনেক সূত্র উপস্থাপন করা যেত। যা থেকে সুস্পষ্ট যে, কুরআন ও সুন্নাহ মোতাবেক সালাম, রহমত ও রেযা (সন্তুষ্টি) এবং এগুলি থেকে উদ্ভূত সকল শব্দই সাহাবা ও আলেম, ওলামা, শহীদ এমনকি সাধারণ মুসলমানদের জন্যও জায়েয। যেমন কুরআন ও সুন্নাহ থেকেই এর প্রমাণ বা ইবারাতুন নাস থেকে পাওয়া যায় যে শরীয়াহ মোতাবেক এই শ্রেণীগুলির তথা সাহাবা, তাবেয়ী, আউলিয়া, আবদাল, ওলামা, শহীদ এমন কি সাধারণ নেককার শ্রেণী, যে কারো এক্তিরের ওপর এই কথাগুলো বলা যেতে পারে এবং এটা জায়েয হবে। তাছাড়া নাজায়েযের ওপর কোনো দলিল নেই। কিন্তু পরবর্তীতে ওলামায়ে কেরাম (ধর্মীয় পণ্ডিতগণ) সাহাবা এবং অন্যান্য বুজুর্গের মধ্যে পার্থক্য করার জন্য রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের জন্য এবং রাহমাতুল্লাহি আলাইহি অ-সাহাবাদের জন্য নির্দিষ্ট করেন। সুতরাং রাদিয়াল্লাহু আনহু অ-সাহাবাকে না লেখাই ও না বলাই উত্তম, কারণ এতে তার সাহাবী হওয়ার সন্দেহ থাকে। যেমন আল-বাহরুর রায়েক ৮ম খণ্ড ৫৫৫ পৃষ্ঠায় আছে- "ثم الأفضل أن يدعو للصحابة بالتراخي فيقول: رضي الله عنهم، وللمتابعين بالرحمة فيقول: رحمه الله، ولمن بعدهم بالمغفرة والتجاوز فيقول: غفر الله له وتجاوز عنه..." (البحر الرائق شرح كنز الدقائق - 8 / 555) আরও দেখুন আদ-দুররুল মুখতার ৬ খণ্ড পৃষ্ঠা ৭৫৪: "(ويستحب الترضي للصحابة) والترحم للتابعين ومن بعدهم من العلماء والعباد وسائر الأخيار، وكذا يجوز عكسه (على الراجح) ذكره المرتضى..." (الدر المختار شرح تنوير الأبصار في فقه مذهب الإمام أبي حنيفة - 6 / 754) ইতি- মুফতি আব্দুল আজীজ কালিমী খাদেম: এম টি এফ মদিনাতুল উলুম গালতিপুর, কালিয়াচক, মালদা, পশ্চিমবঙ্গ, ভারত। 07/07/2022

Comments -

Most Read Articles