KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad (peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
নবী পাকের নামের সঙ্গে S.A.W. সা., লিখা যাবে কিনা?
প্রশ্ন: নবী পাকের নামের সঙ্গে (S.A.W.) লিখা যাবে কিনা?* *উত্তর:* সম্প্রতি কিছু সংখ্যক লোক নবী পাক আলাইহিস সালামের নামের সাথে পরিপূর্ণ দুরুদ না লিখে ইংরেজিতে শর্টকাটে শুধুমাত্র (S.A.W.)লিখে থাকে।কিন্তু কোনোও রাখা উচিত যে, এটা সম্পূর্ণরূপে হারাম। ফুক্বাহায়ে কেরামগণের ফাতওয়া হল যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরেই যেন পরিপূর্ণ দুরুদ লিখা হয় সংক্ষিপ্ত আকারে নয়। আলা হযরত রাদিয়াল্লাহু আনহু বলেন: " রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামের সঙ্গে صلعم (সালআম) , ص (সোয়াদ), ء (হামযাহ), م (মীম), ও صلعم (সালালাম), ইত্যাদি শব্দ লিখা হল নিষিদ্ধ ও ভাগ্যহীন। ইমাম জালালুদ্দীন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম এরূপ শর্টকাট (দুরুদ শরীফ) লিখেছে তার হাত কেটে দেওয়া হয়। পরিপূর্ণ দরুদ লিখা অনিবার্য সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া সাল্লাম"। (ফাতওয়া রাযাবীয়াহ 22/692) হুযূর সাদরুশ শারীয়াহ হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আযমী রহমতুল্লাহি আলাইহি বলেন: "আজ কাল অধিকাংশ লোক দুরুদ শরীফের বদলে صلعم ,عم ,ص ,ء লিখে থাকে। এটা নাযায়িয ও কঠিন হারাম। অনুরূপভাবে "রাদিয়াল্লাহু তায়ালা আনহুর" জায়গায় (রাঃ) , রহমতুল্লাহি তায়ালা আলাইহির জায়গায় (রহঃ)লিখে থাকে, এটাও উচিত নয়। (বাহারে শরীয়ত 1/534, দাওয়াতে ইসলামী) মুফতিয়ে আযম পাকিস্তান হযরত আল্লামা মাওলানা মুফতি মুনিবুর রহমান দামাত বারাকাতুহুমুল আলীয়া বলেন: "যেরূপভাবে আরবী ও উর্দুতে সংক্ষিপ্তরের নিয়তে صلعم লিখা হারাম, অনুরূপ ইংরেজিতে সংক্ষেপ শুধুমাত্র Saw লিখাও হারাম। বরং যেন "Sallallahu Alaihi wasallam" লিখা হয়। (তাফহীমূল মাসায়েল 5/38) উপরোক্ত দলিল সমূহ দ্বারা বুঝা গেল যে, ইংরেজিতে দরুদ শরীফের জায়গায় Saw লেখা, বাংলায় (সাঃ) লেখা সম্পূর্ণ ভাবে নাযায়িয ও হারাম। বরং ইংরেজিতে saw এর জায়গায় "Sallallahu Alaihi Wa sallam" এর বা বাংলায় "সাঃ" এর জায়গায় "সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম" লিখতে হবে। অনুরূপভাবে "রাঃ" এর জায়গায় "রাদিয়াল্লাহু আনহু" এবং "রহঃ" এর জায়গায় "রহমতুল্লাহি আলাইহি" লিখা উচিত। والله أعلم بالصواب ☀️ মুফতি গুলজার আলী মিসবাহী হেমতাবাদ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত☀️

Comments -

Posted On: 2022-06-15
جزاك الله خيرا كثيرا في الدنيا والآخرة
MD AKTARUL HOQUEPosted On: 2022-06-15
السلام عليكم ورحمة الله وبركاته
MahiruddinPosted On: 2022-06-17
Thanks keyofislan for uploading this type of important fatawa on this website.
Most Read Articles