KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad (peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
প্রত্যেক নবী নিজ নিজ কবরে জীবিত (জিন্দা) আছেন।
প্রত্যেক নবী নিজ নিজ কবরে জীবিত (জিন্দা) আছেন। عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَكْثِرُوا الصَّلَاةَ عَلَيَّ يَوْمَ الْجُمُعَةِ فَإِنَّهُ مَشْهُودٌ تَشْهَدُهُ الْمَلَائِكَةُ وَإِنَّ أَحَدًا لَنْ يُصَلِّيَ عَلَيَّ إِلَّا عُرِضَتْ عَلَيَّ صَلَاتُهُ حَتَّى يَفْرُغَ مِنْهَا)). قَالَ: قُلْتُ وَبَعْدَ الْمَوْتِ قَالَ: ((وَبَعْدَ الْمَوْتِ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ)). فَنَبِيُّ اللَّهِ حَيٌّ يُرْزَقُ. অর্থাত! হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমুআর দিন আমার উপর অধিক দুরুদ পাঠ করবে। কেননা তা আমার কাছে পৌঁছানো হয়, ফেরেশতাগণ তা পৌঁছে দেন। যে ব্যক্তিই আমার উপর দুরুদ পাঠ করে তা থেকে সে বিরত না হওয়া পর্যন্ত তা আমার কাছে পৌঁছতে থাকে। রাবী(বর্ণনাকারী) বলেন, আমি বললাম, (আপনার) ইন্তিকালের পরেও? তিনি বলেন, হ্যাঁ, ইন্তিকালের পরেও। আল্লাহ তাআলা নবীগণের দেহ ভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহর নবী জীবিত এবং তাঁহাকে রিযিক দেওয়া হয়। {{ সুনানে ইবনে মাজাহ হাদিস নং-1706,, খুলাসাতুল ওফা খন্ড-1 পৃষ্ঠা-351,, শারফুল মুস্তফা খন্ড-3 পৃষ্ঠা-189,, মিশকাতুল মাসাবীহ হাদিস নং-1366,, জিলাউল আফহাম খন্ড-1 পৃষ্ঠা-68,, আল-বিদায়া ওয়ান নিহায়া খন্ড-5 পৃষ্ঠা-297,, তাফসীর ইবনে কাসীর খন্ড-6 পৃষ্ঠা-473 }} ☀️ ইমাম মুল্লা আলী ক্বারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন- رَوَاهُ ابْنُ مَاجَهْ بِإِسْنَادٍ جَيِّدٍ অর্থাত! উক্ত হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি মজবুত সনদে বর্ণনা করেছেন। {{ মিরকাত শারহু মিশকাত খন্ড-3 পৃষ্ঠা-1020 }} ☀️হযরত ইমাম ইবনুল মুলাক্কিন সিরাজুদ্দীন শাফেয়ী মিসরী ( ইন্তেকাল 804-হিজরী) রাহমাতুল্লাহি আলাইহি বলেন- وَإِسْنَادُهُ حَسَنٌ হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। {{ আল-বদরুল মুনীর খন্ড-5 পৃষ্ঠা-288 }} ☀️ইমাম আলী ইবনে আব্দুল্লাহ সামহুদী ( ইন্তেকাল 911-হিজরী) রাহমাতুল্লাহি আলাইহি বলেন- وَابْنُ مَاجَهْ بِإِسْنَادٍ جَيِّدٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ مَرْفُوعًا অর্থাত! সুনানে ইবনে মাজাহর মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে সহীহ সনদে মারফু হাদিস বর্ণিত হয়েছে। {{ খুলাসাতুল ওফা খন্ড-1 পৃষ্ঠা-351}} ☀️ বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম মুহাম্মাদ বিন ইউসুফ স্বালিহী শামী (ইন্তেকাল 942-হিজরী) রাহমাতুল্লাহি আলাইহি বলেন, وَرَوَاهُ ابْنُ مَاجَهْ- بِرِجَالٍ ثِقَاتٍ অর্থাত! ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি মজবুত ও বিশ্বস্ত বর্ণনাকারী হতে হাদিসটি বর্ণনা করেছেন। {{ সুবুলুল হুদা ওয়ার রাশাদ খন্ড-12 পৃষ্ঠা-444 }} সম্মানিত পাঠকবৃন্দ! উপরোক্ত হাদিস হতে সুস্পষ্ট ভাবে প্রমাণ হল যে, প্রত্যেক নবী ইন্তেকাল করার পরেও জীবিত রয়েছেন। অতএব যে ব্যক্তি এ ধরনের আকীদা ও ধারণা রাখবে যে, "নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন মৃত" অথবা "নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং কবরে মৃত অবস্থায় রয়েছেন" তার ধারণা ও আকীদা হাদিস পরিপন্থী সাব্যস্ত হবে। ☀️ মুফতি আমজাদ হুসাইন সিমনানী দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত☀️

Comments -

Roushan AliPosted On: 2022-05-24
Nice
Kaneez fatimaPosted On: 2022-05-24
Very important and authentic article
Md towsifPosted On: 2022-05-27
Mashaallah ,go ahead,may allah help u
MahirPosted On: 2022-06-17
This is very important and authentic article, so thanks keyofislan.
Sabir AhammedPosted On: 2022-06-28
Nice information
jainul islamPosted On: 2022-07-04
Subanllah
jainul islamPosted On: 2022-07-04
Subanllah
Most Read Articles