নবীগণের দেহ ভক্ষণ ও গ্রাস করা জমিনের উপর হারাম করে দেওয়া হয়েছে
নবীগণের দেহ ভক্ষণ ও গ্রাস করা জমিনের উপর হারাম করে দেওয়া হয়েছে
عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ)). فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ- يَعْنِي بَلِيتَ- قَالَ: ((إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ))
অর্থাত! হযরত আউস ইবনু আউস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলির মধ্যে জুমুআর দিন সর্বোত্তম। এদিনেই আদম আলাইহিস সালাম-কে সৃষ্টি করা হয়েছিল, এদিনেই শিঙ্গায় ফুঁ দেওয়া হবে এবং এদিনেই কিয়ামত সংঘটিত হবে। অতএব তোমরা এদিন আমার প্রতি অধিক সংখ্যায় দুরুদ ও সালাম পেশ করো। কেননা তোমাদের দুরুদ আমার সামনে পেশ করা হয়। এক ব্যক্তি বলল, ইয়া রাসুলাল্লাহ! আমাদের দুরুদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে, অথচ আপনি তো মাটির সাথে মিশে যাবেন? তিনি বলেন আল্লাহ তাআলা নবীগণের দেহ ভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন।
{{সুনানে ইবনে মাজাহ হাদিস নং-1705,, মুসান্নাফ ইবনে আবী শাইবা খন্ড-2 পৃষ্ঠা-253 হাদিস নং-8697,, সুনানে দারেমী হাদিস নং-1613,, মু'জামুল কাবীর তাবারানী খন্ড-1 পৃষ্ঠা-216 হাদিস নং-589,, মুস্তাদরাক লিল- হাকিম হাদিস নং-8681,,
☀️ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন-
هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ
অর্থাত! উক্ত হাদিসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।
{{মুস্তাদরাক লিল-হাকিম খন্ড-4 পৃষ্ঠা-604 }}
عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَامُ وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ)). قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ أَوْ يَقُولُونَ قَدْ بَلِيتَ. قَالَ: ((إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ)).
অর্থাত! হযরত আউস ইবনু আউস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের সকল দিনের মধ্যে পরমাকাক্ষিত দিন হল জুমু'র দিন, সে দিন আদম (আলাইহিস সালাম) কে সৃষ্টি করা হয়েছিল, সে দিনই তাঁর ওফাত হয়, সে দিনই দ্বিতীয় বার শিঙ্গায় ফুঁ দেওয়া হবে এবং সে দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। অতএব, তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পড়। কেননা, তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। তারা বললেন, ইয়া রাসুলাল্লাহ! কিভাবে আমাদের দরুদ আপনার কাছে পেশ করা হবে। যেহেতু আপনি (এ সময়ে) ওফাত পেয়ে যাবেন অর্থাত তারা বললেন, আপনার দেহ মাটির সাথে মিশে যাবে। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনের জন্য নবীগণের দেহ গ্রাস করা হারাম করে দিয়েছেন।
{{ সুনানে নাসাঈ হাদিস নং-1385,, মুসনাদ আহমদ হাদিস নং-16162,, সুনানে আবু দাউদ হাদিস নং-1049,, মুসনাদুল বাজ্জার হাদিস নং-3485,, সুনানে কুবরা নাসাঈ খন্ড-2 পৃষ্ঠা-262 হাদিস নং-1678,, সহীহ ইবনে খুযাইমা খন্ড-3 পৃষ্ঠা-118 হাদিস নং-1733,, সহীহ ইবনে হিব্বান খন্ড-3 পৃষ্ঠা-191 হাদিস নং-910,, মুস্তাদরাক লিল-হাকিম হাদিস নং-1029,, সুনানে কুবরা বায়হাকী হাদিস নং-5993,, শুয়াবুল ঈমান বায়হাকী খন্ড-4 পৃষ্ঠা-432 হাদিস নং-2768,,
☀️ ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন-
هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الْبُخَارِيِّ
অর্থাত! উক্ত হাদিসটি বুখারীর শর্তানুযায়ী সহীহ।
{{ মুস্তাদরাক লিল-হাকিম খন্ড-1 পৃষ্ঠা-413 }}
☀️ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন- وصححه ابن خزيمة
অর্থাত! ইমাম ইবনে খুযাইমা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহীহ বলেছেন।
{{ ফাতহুল বারী খন্ড-6 পৃষ্ঠা-488 }}
☀️ ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন-
حَدِيثُ أَوْسِ بْنِ أَوْسٍ هَذَا صَحِيحٌ رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَغَيْرُهُمَا بِأَسَانِيدَ صَحِيحَةٍ
অর্থাত! হযরত আউস বিন আউস রাদিয়াল্লাহু আনহুর উক্ত হাদিসটি সহীহ। ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ ও অন্যান্য ইমামগণ হাদিসটি সহীহ সনদে বর্ণনা করেছেন।
{{ মাজমু শারহুল মুহায্যাব খন্ড-4 পৃষ্ঠা-548 }}
☀️ শেখ শুয়াইব আরনাউত বলেন-
إِسْنَادُهُ صَحِيحٌ رِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ
অর্থাত! হাদিসটির সনদ সহীহ এবং বর্ণনাকারীগণ বিশ্বস্ত।
{{ তাখরীজুল মুসনাদ 26/84 }}
☀️ خاتমুল মুহাদ্দিসীন ইমাম জালালুদ্দীন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেন-
وَأَخْرَجَ الزُّبَيْرُ وَالْبَيْهَقِيُّ عَنْ أَبِي الْعَالِيَةِ قَالَ إِنَّ لُحُومَ الْأَنْبِيَاءِ لَا تُخْلِفُهَا الْأَرْضُ وَلَا تَأْكُلُهَا السِّبَاعُ
অর্থাত! ইমাম যুবায়ের ও ইমাম বায়হাকী রাহমাতুল্লাহি আলাইহিমা হযরত আবু আলিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই আম্বিয়ায়ে কেরামের শরীর মাটি গ্রাস করতে পারে না আর না কোনো পশু তা ভক্ষণ করতে পারে।
{{ খাসাইসুল কুবরা সুয়ুতী খন্ড-2 পৃষ্ঠা-489,, দালািলুন নবুয়াহ বায়হাকী খন্ড-1 পৃষ্ঠা-382,, আল-বিদায়া ওয়ান নিহায়া খন্ড-2 পৃষ্ঠা-40,, }}
☀️ ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন- وَهَذَا إِسْنَادٌ صَحِيحٌ হাদিসটি সহীহ সনদে বর্ণিত।
{{ আল-বিদায়া ওয়ান নিহায়া খন্ড-2 পৃষ্ঠা-40 }}
جَرِيرُ بْنُ حَازِمٍ سَمِعَ الْحَسَنَ الْبَصْرِيَّ يَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَأْكُلُ الْأَرْضُ جَسَدَ مَنْ كَلَّمَهُ رُوحُ الْقُدُسِ»
অর্থাত! হযরত হাসান বসরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির সহিত রুহুল কুদস কথা বলেছেন তার দেহ জমিন ভক্ষণ করতে পারে না।
{{ তাফসীর ইবনে কাসীর খন্ড-6 পৃষ্ঠা-419,, ফাযলুস সালাত আলান নবী পৃষ্ঠা-38,, খাসাইসুল কুবরা খন্ড-2 পৃষ্ঠা-489,, আল মাওয়াহিবুল লাদুন্নিয়াহ খন্ড-3 পৃষ্ঠা-601 }}
☀️ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন- مرسل حسن হাদিসটি হাসান মুরসাল।
{{ তাফসীর ইবনে কাসীর খন্ড-6 পৃষ্ঠা-419 }}
☀️ সম্মানিত পাঠকবৃন্দ! উপরোল্লিখিত সহীহ হাদিসের আলোকে দিবালোকের ন্যায় স্পষ্ট হয় যে, সাধারণ ব্যক্তিদের ন্যায় নবীগণের দেহ ও শরীর মুবারক-কে জমিন ভক্ষণ করতে পারবে না আর না তাদের দেহ মুবারক জমিনের সঙ্গে মিশে যাবে বরং তাদের দেহ কেয়ামত পর্যন্ত দুনিয়াবী জীবনের ন্যায় সুরক্ষিত ও সংরক্ষিত রয়েছে। সুতরাং যে ব্যক্তি এ ধরনের আকীদা ও ধারণা রাখবে যে, "নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মরে মাটির সঙ্গে মিশে গিয়েছেন" তার উক্ত ধারণাটি শরীয়ত পরিপন্থী ও হাদিস বিরোধী প্রমাণিত হবে।
☀️ মুফতি আমজাদ হুসাইন সিমনানী
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত☀️
Comments -